বিশ্বনাথে বিএনপির মিছিল সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে বুধবার বেলা আড়াইটায় বিক্ষোভ মিছিল-সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।
মিছিল উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে দলীয় আলীয়া মাদ্রাসার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা আশিক আলী, হাফিজ আরব খান, আবদুল কুদ্দুছ, চেরাগ আলী, সুমন মিয়া, মাসুম আহমদ মারুফ, আসাদুজ্জামান নূর আসাদ, আকবর আলী, জালাল উদ্দিন, আলা উদ্দিন, রইছ আলী, সেবুল মিয়া,গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই,আবদুল লতিফ, গবিন্দমালাকার, যুবদল নেতা আশক আলী, রানা মিয়া, আবু সুফিয়ান, আবদুর রব সরকার,সাহেল আহমদ, মঈনুল, শাহজাজান, ছাদিক,কবির মিয়া, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম,দেওকলস ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রদল নেতা আলাল আহমদ, শেখ ফরিদ, আবদুল বাছিত, লিটন সিকদার, শিব্বির মিয়া,ছাত্রদল নেতা জাকির মিয়া,সুমন মিয়া, দিলোয়ার,দুলাল,মুমিন, আবদুর রহমান, জাহেদ, রায়হান প্রমুখ।
বক্তারা বলেন,শহীদ জিয়া পরিবার অবৈধ বাকশালী সরকারের অপরাজনীতির শিকার। তারেুন্যের অহংকার তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের রাষ্ট্রনায়ক। মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার যে কোন ষড়যন্ত্র বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন প্রতিহত করবে। নিম্ন আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক রায় বাতিল না করলে বিএনপি এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। সরকার আজো তার সন্ধান দিতে পারেনি। অভিলম্ভে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরে দেয়ার জোর দাবি জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed