সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে বসছে সিসি ক্যামেরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত গ্রহন করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার দুপুরে (২৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ন সড়ক ও স্থাপনাকে কেন্দ্র করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
সাধারণ সভায় উল্লেখ করা হয়, ইতোমধ্যে সিলেট মহানগরীর বন্দরবাজার, তালতলা, জিন্দাবাজার, চৌহাট্টা, সোবহানীঘাটসহ গুরুত্বপূর্ন একাধিক পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এই কাজ দ্রæততার সাথে বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত হয় সভায়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। সভায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তা এবং শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মহানগরীর যত্রতত্র যাতে পশুর হাট বসানো না হয় এজন্য এই ব্যাপারে আইন মোতাবেক কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও এবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সুবিধাজনক একাধিক স্পটে পশুর হাট ইজারা প্রদানের ব্যাপারেও সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও সভায় কাজিরবাজার পয়েন্ট, বাবনা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট এবং টিলাগড় পয়েন্টে রাউন্ড এবাউট স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিটি কর্পোরেশনের নিজস্ব ই টেন্ডারিং, ই পাইলিং ইউনিট করার জন্য কনসালটিং ফার্মের সাথে চুক্তিরও সিদ্ধান্ত সভায় গ্রহন করা হয়। এছাড়া মহানগরীর যানজট নিরসনের স্বার্থে বন্দরবাজার, জিন্দবাজার, জেলরোড পয়েন্টসহ আরও ২২টি পয়েন্টে অটিএম টেন্ডারের মাধ্যমে এমএস পাইপ স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের বন্ধ থাকা প্রতিবন্ধী ভাতা পুনরায় চালুসহ সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার স্বার্থে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সভায়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিটি কর্পোরশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর এবং পবিত্র গীতাপাঠ করেন এ্যাসেসর চন্দন দাশ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed