মহিউদ্দিন শিরু’র জন্মবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত মহিউদ্দিন শিরু’র ৬১তম জন্মবার্ষিকী ২৫ জুলাই সোমবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে বাদ জোহর হতে দরগায়ে হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের কবরে ফাতেহা পাঠ শেষে রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, শফিকুর রহমান শফিক, মাওলানা হাফিজ শামসুল ইসলাম ভাদেশ্বরী, হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী, লতিফিয়া হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাছুম আহমদ দুধরচকী, মাওলানা সাইফুদ্দিন আহমদ, অধ্যাপক ইসলাম উদ্দিন, নেজামে ইসলাম সিলেট জেলা সভাপতি হাফিজ কারী মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মোঃ জহির আজম চৌধুরী, কবি কামল উদ্দিন আহমদ, হাফিজ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা মতিউর রহমান, কবি জামাল উদ্দিন, কারী ফেরদৌস আহমদ, সাংবাদিক পাবেল আহমদ, প্রভাষক রেজাউল করিম রেজা, মিছবাহ উদ্দিন প্রমুখ।
Related News
মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝআকাশে একটি বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুলRead More
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More



Comments are Closed