নওগাঁ ও নারায়নগঞ্জে ২ শিশুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামে শোবার ঘর থেকে আরাফাত (৬) নামে এক অগ্নিদগ্ধ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল পৌনে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শিশু আরাফাত শ্রীরামপুর গ্রামের দরিদ্র মকলেছার রহমানের ছেলে। এ ঘটনায় শিশুর সৎ মা সাথী আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বছর দু’য়েক আগে মকলেছার তার প্রথম স্ত্রীকে (আরাফাতের মা) রেখেই সাথী আক্তারকে বিয়ে করেন। সেই থেকে সৎ মায়ের সংসারে বড় হচ্ছিলো আরাফাত।
রবিবার দুপুরে সাথী আক্তার শোবার ঘরে সতিনের ছেলে আরাফাতের গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে জানতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আরাফাতের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে আরাফাতের সৎ মা সাথী আক্তার ছাড়া আর কেউ ছিলো না। ফলে, ধারণা করা হচ্ছে সৎ মা’ই আরাফাতের হত্যাকারী হতে পারে। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
এদিকে নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জেলার কাঁচপুর এলাকায় একটি সুতার কারখানায় রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবার নাম রতন বর্মণ। তারা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাপাতালে নেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু সাগরের বাবা রতন র্বমণ বলেন, কাঁচপুর এলাকায় যাত্রামুড়ায় একটি সুতার কারখানায় আমারা কাজ করি। আমার ছেলে সেখানে কাজ করার সময় পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করানো হয়, এতে তার মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা দাবি করেন, ছেলে মৃত্যুর আগে এই কথা বলে গেছেন।
ঢামেক জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফিরোজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সহকারী পুলিশ (সুপার বি সার্কেল) ফোরকান সিকদার জানিয়েছে, পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে খবরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।
এর আগে গত বছর ৩ আগস্ট বিকেলে খুলনা শহরের টুটপাড়া কবরখানা এলাকায় শরীফ মটরসে কম্প্রেসর মেশিনের সাহায্য ১২ বছরের শিশু রাকিবের মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।
ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মটরসের মালিক শরীফ ও মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে শরীফের মা বিউটি বেগমকেও পুলিশ গ্রেপ্তার করে।
এ ঘটনার পরদিন নিহত শিশুর বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর একই বছরে ৮ নভেম্বর খুলনায় আলোচিত শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ এবং তার চাচা মিন্টু খানকে ফাঁসির আদেশ দেয় খুলনার একটি আদালত।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed