মডেম-রাউটার ছাড়াই ইন্টারনেট চালানোর উপায়
বৈশাখী নিউজ ডেস্ক: অনেক সময় ওয়াইফাই রিসিভার না থাকার কারণে ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করা যায় না। বিকল্প হিসেবে ব্যবহার করতে হয় মডেম অথবা ব্রডব্যান্ড লাইন। তবে আপনি চাইলে আপনার ডেস্কটপে রাউটার ব্যবহার না করে অথবা অতিরিক্ত কোন ডিভাইস না লাগিয়েও মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এমনকি আপনার বাসায় যদি ওয়াইফাই সংযোগ থাকে, মোবাইলের ওয়াইফাই সংযোগ দিয়ে ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। তাহলে জেনে নিন মডেম-রাউটার ছাড়াই ইন্টারনেট ব্যবহারের উপায়।
যা যা লাগবে:
১. মোবাইলে ইন্টারনেট সংযোগ
২. ডাটা ক্যাবল
যেভাবে করবেন:
প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা সংযোগ চালু করুন। ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপের সাথে সংযুক্ত করুন। ভুল করেও ইউএসবি স্টোরেজ অপশন চালু করবেন না। এবার মোবাইলের সেটিংস এ যান। ‘ডাটা ইউসেজ’ অপশনের পর ‘মোর’ অপশনে টাচ করুন। মোর থেকে ‘টিদারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট’ এ প্রবেশ করুন। এখানে ‘ইউএসবি টিদারিং’ নামে একটি অপশন পাবেন। এই অপশনটি অন করে দিন।
ব্যাস, কাজ শেষ। এবার আপনার ডেস্কটপে চালান ওয়াইফাই বা ডাটা সংযোগে পাওয়া ইন্টারনেট। অন্য কোনো ডিভাইস আর দরকার হবে না।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed