কমলগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর কুড়ালের কুপে চার সন্তানের জননী এক নারী চা শ্রমিক নিহত হয়েছে। হত্যার পর স্ত্রীর মৃতদেহ ঘরের ভিতর রেখে দরজা বন্ধ করে ঘাতক স্বামী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ জুলাই) রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের মাদ্রাজী টিলার শ্রমিক বস্তিতে।
মৃর্ত্তিঙ্গা চা বাগান সূত্রে জানা যায়, মাদ্রাজী টিলার শ্রমিক বস্তির হরিকিশোর তাঁতি (৩৮) রোববার বেলা দেড়টায় কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী রমনী তাঁতি (৩২) কে হত্যা করে লাশ ঘরের ভিতর রেখে দরজা বন্ধ করে পালিয়ে যায়। নিহত রমনী তাঁতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৃর্ত্তিঙ্গা চা বাগানের স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed