কদমতলীতে অবৈধ স্ট্যান্ড : যানজট-জনদূর্ভোগ চরমে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমায় অবৈধভাবে সিএনজি অটোরিক্স স্ট্যান্ড বসিয়ে অবাধে চলছে চাঁদাবাজি। সৃষ্টি হচ্ছে যানজট এবং দূর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্র-ছাত্রী অভিভাবকসহ জনসাধারনকে। অজ্ঞাত কারনে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সর্বমহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। যে কোন সময় এ ক্ষোভের বিস্ফোরন ঘটে অনাকাংখিত ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জানা গেছে, সুরমার নদীর শাহজালাল সেতুর ওভারব্রিজ ও কদমতলী এলাকায় ছিনতাই রাহাজানী এবং যানজট বৃদ্ধি পাওয়ায় পুলিশ ওভারব্রিজ এলাকার এপ্রোচ সিঁঁিড়গুলো দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু একদল চাঁদাবাজ পুলিশের দেয়াল ভেঙ্গে আবারো সিঁড়ি নির্মান করে এখানে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড বসিয়ে শ্রমিক ইউনিয়ন নামে চাঁদা আদায় করছে। এতে করে যানজট এবং ছিনতাই দস্যুতা বৃদ্ধির পাশপাশি পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দক্ষিণ সুরমার কদমতলী ওভারব্রিজ এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধের জন্য সিলেট জেলা অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি ও টেক্সি চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-চট্র-৭০৭) ১৪ জুলাই এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)-এর কাছে লিখিত আবেদন জানায়। এর আগেও জেলা শ্রমিক ইউনিয়ন অনুরূপ আবেদন জানিয়েছিলেন। কিন্তু অজ্ঞাতকারনে স্ট্যান্ডবাজ ও চাাঁদাবাজদের হঠাতে পারছেনা পুলিশ। চাঁদাবাজরা সিএনজি অটোরিক্সা ২০৯৭ ও ৭০৭ শাখা ঘোষনা দিয়ে তাদের চাঁদাবাজি অব্যাহত রেখে চলেছে। সিলেট জেলা অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি ও টেক্সি চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-চট্র-৭০৭) চলতি বছরের ৩১ মার্চ এক পত্রে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর, কদমতলী,বাইপাস ওভারব্রিজ অটো রিক্সা শাখা অবৈধ ও বাতিল ঘোষনা দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর অন্তর্ভুক্ত সিলেট জেলা অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি ও টেক্সি চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-চট্র-৭০৭) নেতৃবৃন্দ গত ২৫মে এক জরুরী সভায় মিলিত হন। তারা যানজট, জনদূর্ভোগ ও অপরাধমূলক কর্মকান্ডসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ওভারব্রিজ-কদমতলী এলাকাধীন কথিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন শাখাকে বাতিল ও অবৈধ ঘোষনা করে এ শাখার কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্টদের কাছে পত্র প্রেরন করেন। কিন্তু চাঁদাবাজরা জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের এ নির্দেশ অগ্রাহ্য করে স্টান্ড পরিচালনা ও চাঁদাবাজি অব্যাহত রাখায় শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ গত ১৪ জুন এসএমপি’র (ট্রাফিক) কর্তৃপক্ষ বরাবরে স্ট্যান্ড ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানান। কিন্তু অজ্ঞাতকারনে এদের বিরুদ্দে ব্যবস্তা না নেয়্য়া পরিবহন শ্রমিকসহ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং ক্রমশৎ এ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে সুত্রে প্রকাশ।
এ ব্যাপারে সোমবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এসএমপির ডিসি (ট্রাফিক) মুশফিক-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেননি। তবে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাস সাংবাদিকদের জানান, কদমতলী এলাকার অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডগুলো জেলা কমিটি বাতিল ঘোষনা করেছে মর্মে পুলিশ অবগত হয়েছে। এ অবৈধ স্ট্যান্ডগুলো তুলে এলাকাকে যানজটমুক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed