শাকিলা এখন ’শাকিলা শর্মা’
বিনোদন ডেস্ক: শাকিলা শর্মা। নামটা শুনে অনেকেই বিভ্রান্ত হতে পারেন! তবে হয়তো ‘চোখ বড় বড়’ করার কিছু নেই। তাকে এখন থেকে এ নামেই পাওয়া যাবে। নামের এ পরিবর্তনের কারণটা পারিবারিক।
সম্প্রতি শাকিলা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ে করেছেন মুম্বাইবাসী রবি শর্মাকে। তার নামের পদবিই এখন যুক্ত হয়েছে শাকিলার সঙ্গে।
তবে নামে পরিবর্তন থাকলেও কণ্ঠে কিন্তু পরিবর্তন নেই। এখনও আগের মতোই সুমধুর কন্ঠে শ্রোতাদের হৃদয় নাড়িয়ে যাচ্ছেন তিনি। আবারও টিভি পর্দায় গান নিয়ে আসছেন তিনি। অনুষ্ঠানের নাম ‘আজ সকালের গান’। পাশাপাশি এ কণ্ঠশিল্পীকে নতুন নামে ‘পরিচয়’ করিয়ে দেওয়া হবে এটিএন বাংলার এ সংগীতানুষ্ঠানে।
শাকিলা জানালেন, অনুষ্ঠানে তার কণ্ঠে শোনা যাবে জনপ্রিয় চারটি গান। গানগুলো হলো- তুমি আমার প্রথম সকাল, কারে বলবো আমি মনের কথা, এ কোন ফাগুন এবং ভুলিতে পারিনা তারে ভোলা যায় না।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস বাপ্পী। রয়েছে শিল্পীর সঙ্গে উপস্থাপকের আলাপচারিতাও। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘আজ সকালের গান’।
এদিকে, বেশ কিছুদিন হলো রবি শর্মাকে বিয়ে করেছেন শাকিলা। তিন বছর আগে দুজনার পরিচয়। রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed