Main Menu

সিলেটে ইমামদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, কোন সরকারের আমলেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এমন সচেতনতা তৈরী হয়নি। আমাদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতন হয়ে তৃণমূল পর্যায় থেকে জঙ্গি নির্মূল করতে হবে। বাঙ্গালী জাতি অসম্ভবকে সম্ভব করেছে। কোন জঙ্গি গোষ্টির কাছে এ জাতি মাথা নত করবেনা এবং কোন মুসলমানও মাথা নত করবেনা।
ইসলামিক ফাউন্ডেশন, সিলেট-এর উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্স শহীদ এসপিএম শামসুল হক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন, সিলেট- এর সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এবং ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার (পিপিএম সেবা) নূরে আলম মিনা, সিলেট উপ পুলিশ কমিশনার, এসএমপি মোঃ রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, সিলেট-এর পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত শাহ জালাল (র.) দরগাহ জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, কামাল বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়ার আলী, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা-এর মউশিক উপ পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মাওলানা নূরুল আমীন, কালেক্টর মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহ আলম, কামাল বাজার মসজিদের ইমাম এশাদুর রহমান, ইমাম মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আনোয়ারুল আম্বিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed