সিলেটে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম রাউন্ড উপলক্ষে শনিবার (১৬ জুলাই) শিশুদেরকে ভিটামিন-এ খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারা দেশের ন্যায় সিলেটের ১২ উপজেলা ও নগরীতে এই কার্যক্রম চলবে বলে পৃথক মতবিনিময় সভায় সাংবাদিকদের জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সচিব বদরুল হক ও সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে সিসিক সম্মেলন কক্ষে সিলেটে সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় সিসিকের সচিব বদরুল হক বলেন, এই দিন নগরীর ২১০টি স্থায়ী-অস্থায়ী এবং ভ্রাম্যমান কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, জেলার ১২ উপজেলার ৪লাখ ৪১ হাজার ৮৭৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৭২২জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯৬ হাজার ১০৬জন ধরা হয়েছে বলে জানান তিনি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।
তিনি বলেন, শনিবার সিলেট জেলায় ৩ লাখ ৫০ হাজার ৫৮৫ জন ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৫ থেকে ১১ মাস বয়সী শিশু ৪৫ হাজার ৭৭২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৩ লাখ ৯৬ হাজার ১০৬ জন। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬৩ টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সিভিল সার্জন অফিসে ওইদিন একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হবে।
সিভিল সার্জন আরো বলেন, ভিটামিন এ’র খারাপ কোন লক্ষণ নেই। দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘ভিটামিন এ খাওয়ান, মৃত্যু ঝুঁকি কমান’। তিনি বলেন, শুক্রবার জুমার খুতবায় সিলেট অঞ্চলের ইমামগণ এ বিষয়ে আলোকপাত করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে-ডেপুটি সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার সিরাজুম মুনির রাহেল বক্তব্য রাখেন।
Related News
সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়Read More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More



Comments are Closed