Main Menu

সিলেটে ৮ জনের বিরুদ্ধে স্বাক্ষর আদায়ের অভিযোগের তদন্ত শুরু

বিশেষ প্রতিনিধি : সিলেটে তিন পুলিশসহ ৮জনের বিরুদ্ধে জোরপূর্বক প্রবাসী বধূর স্বাক্ষর আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযোগের তদন্ত করছেন এসএমপির জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল বনিক।
বৃহস্পতিবার সকালে তিনি তার কর্যালয়ে অভিযোগকারী নেহার বেগমের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। দু’একদিনের মধ্যেই তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
গত ৩০ জুন এসএমপির কমিশনার বরাবরে এ অভিযোগ করেন প্রবাসীর বধূ নেহার বেগম। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২শে জুন তার ছোটবোন সাজনা বেগমের রহস্যজনক মুত্যু ঘটে তার স্বামীর বাড়ি এসএমপির জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ে। এসময় সাজনার লাশ উদ্ধার করতে যাওয়া থানার এসআই আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল মো. রেজা মাহমুদ সহিলী, মোছাম্মৎ খায়রুন নাহার, মৃত সাজনার স্বামী লিয়াকত, দেবর শওকত ও হাবিবুর এবং রইছ অলী ও শাশুড়ী জমিলা বেগম মিলে মৃত্যু ভয় দেখিয়ে অলিখিত দুটি সাদা কাগজে নেহার ও তার দুই ভাইয়ের জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করেন ও ভয়ভীতি দেখিযে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় নেহার বেগম গত ৩০শে জুন এসএমপি’র কমিশনার বরাবরে উল্লেখিত তিন পুলিশসহ ৮জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এমএমপি’র ডিসি (উত্তর) ফয়সল মাহমুদের কার্যালয় থেকে গত ১২ জুলাই ৪৩৭৪ স্মারকে অভিযোগটি তদন্তের জন্য এসএমপির জালালাবাদ থানায় পৌছানো হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল বনিককে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়।

Share





Related News

Comments are Closed