লালমনিরহাটে মদ খেয়ে নারীসহ নিহত ৩
বৈশাখি নিউজ ডেস্ক: অতিরিক্ত মদ পান করার কারণে লালমনিরহাটের কালীগঞ্জে স্বামী-স্ত্রীসহ তিন সুইপারের মৃত্যু হয়েছে। তারা হলেন, যদুলাল (৬২), তার স্ত্রী রিনা বালা (৪০) ও শ্যালক জয়পুরহাট এলাকার রঞ্জন (২৫)।
মঙ্গলবার সকালে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার কাশিরাম সুইপার কলোনির যদুলালের ছেলের বিয়ে চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ওই তিনজন মদ পান করে ঘুমিয়ে পড়েন। আজ সকালে রিনা বালা ও রঞ্জনকে বিছানাতেই মৃত দেখতে পায় পরিবারের লোকজন। অপরদিকে যদুলাল গুরুতর অসুস্থ হওয়ায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, শুনেছি অতিরিক্ত পদ পানে তিন সুইপার মারা গেছে। এদের মধ্যে যদুলালকে হাসপাতালে আনা হলেও আগেই সে মারা যায়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অতিরিক্ত মদ খেয়ে তিন সুইপার মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed