সিলেট ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নেয়া যাবে না
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে। প্রতিবছর লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এই ঈদগাহে। এবারও ঈদ জামাতের জন্য শাহী ঈদগাহে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। তিনি শাহী ঈদগাহ ঘুরে দেখেন এবং নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত লোকজন ও সাংবাদিকদের কমিশনার জানান- ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘেœ শাহী ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তবে মুসল্লিরা নামাজে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে আসতে পারবেন না।
এসময় পুলিশ কমিশনারের সাথে ছিলেন- অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, শাহী ঈদগাহ কমিটির সদস্য কুতুব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed