Main Menu

কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার আলেখাঁর চরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ছ’জন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নিহত তিনজনের মধ্যে একজন দুর্ঘটনায় পড়া হানিফ পরিবহনের সুপারভাইজার সোহাগ। তার বয়স ৩০-৩৫ বছর হতে পারে। অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি মাহবুবুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। আলেখাঁর চর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকান চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত টং দোকানিসহ ছ’জনকে কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed