সিলেট ও ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার এর পরিচালনায় উপস্থিত ছিলেন ইমদাদুল হক জাহেদ, সজল দাস অনিক প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, জামাত বিএনপি দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ছাত্রলীগ থাকতে এ ধরণের অস্থিতিশীলতা করতে দেওয়া হবে না। তা প্রতিরোধ করা হবে। গত ১ জুলাই রাত ঢাকা গুলশানে যেসব সন্ত্রাসীরা এ ধরণের কাজ করেছে তারা এদেশের শত্র“, তাদের মূল শেকড় উদঘাটনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে অঙ্গিকার করেছেন তা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ করে যাবে। যাতে এসব সন্ত্রাসীরা এই দেশের মাটিতে মাথা নাড়া না দিয়ে উঠতে পারে।
এদিকে ঠাকুরগাও প্রতিনিধি আব্দুল আউয়াল জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। র্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ নিয়ে যখন ইতিবাচক কথা চলছে, তখন পরিস্থিতি অশান্ত করে তুলতেই বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র শেষ করে দেওয়া হবে জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed