তাহিরপুরে অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভুত, ৩৫ লাখ টাকার ক্ষতি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজি সুরুজ মিয়ার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল সহ ৪টি দোকান ভস্মিভুত হয়েছে। সোমবার ভোর রাতে ফজরের নামাজের পর পরই হাজি মার্কেটের একটি কসমেটিকের দোকান থেকে আগুন লাগলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, বাদাঘাট বাজারের হাজি সুরুজ মার্কেটে সোমবার ভোর রাতে ফজরের নামাজের পর পরই মনির হোসেন নামক এক কসমেটিকস ব্যবসায়ীর দোকানে প্রথমে আগুন লাগে। এরপর কসমেটিকস দোকানের পাশে থাকা আফজাল হোসেনের বেডিং ষ্টোর (তুলা ও কাপড়ের) দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানানোর পর বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীকে সাথে নিয়ে সম্মিল্লিত ভাবে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুন যাতে দ্রæত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বাজার ও আশে পাশে থাকা আবাসিক এলাকার পল্লী বিদুত্যের সঞ্চালন লাইনে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। আগুনে আফজালের বেডিং ষ্টোর ও মনিরের কসমেটিকস ষ্টোরটি সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। এছাড়াও আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে এ দুটি দোকানের পাশে থাকা হিমাংশুর একটি সেলুন এবং মার্কেটের মালিক কাউসার আহমদের একটি পতিত দোকান কোঠা ভেঙ্গে ফেলা হয়েছে। আগুনে আফজালের বেডিং ষ্টোরে থাকা তুলা, থান কাপড়, শাড়ী লুঙ্গি সহ প্রায় ২০ লাখ টাকা ও মনিরের কসমেটিক ষ্টোরে থাকা ১৩ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারনে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কি কারনে আগুনের সুত্রপাত হয়েছে এ বিষয়টি ব্যবসায়ারীরা নিশ্চিত করতে পারেননি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed