Main Menu

২২শ’ নিবন্ধিত সিমসহ ময়মনসিংহে আটক ৩

ব্শৈাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে অবৈধভাবে বায়োমেট্রিক করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ২০০ মোবাইল ফোনের সিম, অবৈধ ভিওআইপি, বায়োমেট্রিক যন্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়ন মণি মার্কেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক তিনজন হলো জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)। তারা সবাই অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালায়। জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি ওই বাসা ভাড়া নিয়েছিলেন।

“সেখানে সহস্রাধিক সিমকার্ড পাওয়া যায়, যেগুলো জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত। এছাড়া বিভিন্ন ধরনের ভিওআইপি সরঞ্জাম ও জাতীয় পরিচয়পত্রও পাওয়া গেছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেলের তিন কর্মকর্তাকে সিম জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করার একদিন পর ময়মনসিংহে এই চক্রের সন্ধান পেল পুলিশ।

ঢাকার পুলিশ বলছে, এয়ারটেলের তিন কর্মকর্তাসহ মোট ২২ জনকে তারা মঙ্গলবার আটক করেছেন, যারা নিবন্ধন জালিয়াতিতে জাড়িত।

বিটিআরসির পরিচালক সুফি মো. মঈন উদ্দিন জানান, এই চক্রটি নিবন্ধনের সময় নানা অজুহাতে একাধিকবার গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে তার অজান্তেই অন্য সিমও তার নামে নিবন্ধন করে আসছিল। পরে সেই সিম তারা অপরাধীদের কাছে বিক্রি করত বেশি দামে।

Share





Related News

Comments are Closed