বিয়ানীবাজার পৌরসভায় ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ২০১৬-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন।
৩৩ কোটি ৯৪ লক্ষ ২৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ২৫ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৬৫ লক্ষ ৮০ হাজার টাকা এবং উদ্বৃদ্ধ রাখা হয়েছে ২৮ লক্ষ ৪৫ হাজার টাকা।
মোট আয়ের মধ্যে রাজস্ব খাতে ২ কোটি ৬৪ লক্ষ ৭৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ৩১ কোটি ২৯ লক্ষ ৫০ হাজার টাকা দেখানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে রাজস্ব ব্যয় ২ কোটি ৫১ লক্ষ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৩১ কোটি ১৪ লক্ষ ৬৫ হাজার টাকা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কমিশনার আকবর হোসেন, কাজি আব্দুল বাসিত, মনির আলী, সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, হুসনে আরা শহিদ, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, হিসাব রক্ষক আব্দুল হাছিব, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed