নবীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় লন্ডন প্রবাসীর মৃত্যু
নবীগঞ্জ সংবাদদাতা : স্বজনদের সাথে ঈদ উল ফিতর পালন করা হল না লন্ডন প্রবাসী নূরুল হকের (৪৫)। মটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টায় তিনি মারা যান। তার সঙ্গীয় আহত নাঈম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের লন্ডন প্রবাসী নূরুল হক মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেল যোগে নবীগঞ্জ শহরের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার পথে নবীগঞ্জ শহরে একটি রিক্সার সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে লন্ডন প্রবাসী নূরুল হক ও তার সঙ্গী চালক নাঈম গুরুতর আহত হন। সাথে সাথেই তাদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরুল হক মারা যান। আহত নাঈমের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, লন্ডন প্রবাসী নূরুল হক স্বজনদের সাথে পবিত্র ঈদ উল ফিতর পালন করতে সম্প্রতি দেশে আসেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed