সিলেটে ফুলকলি ও ট্রাককে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিশেষ অভিযান চালিয়ে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সাতটি ট্রাককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুন) বিকেলে সদর উপজেলার টুকের বাজার বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ফুলকলি’র শো-রুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণের দায়ে সাতটি ট্রাকের চালককে ১ হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও ২০/২৫টি ট্রাকের চালককে সতর্ক করে দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed