Main Menu

ছাত্রদল নেতা জিলুর মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদল নেতা, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শহীদ জিল্লুল হক জিলুর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে “শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদ’র” উদ্যোগে রবিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিল্লুল হক জিলুর আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আল-আমীনের কাছে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এম আর রাজা চৌধুরী, জিল্লুল হক জিলুর বড় ভাই আহমেদ আহসান মাহবুব, সিলেট জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, ল’ কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক কামাল হোসেন, ছাত্রদল নেতা সুজন মিয়া, আশরাফ আহমদ, শামীম আলী, তারাব আলী লিটন, সৈকত আহমদ, জামাল আহমদ, হোসাইন আহমদ, জহিরুল ইসলাম, সজল আহমদ, কামাল আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, নুরুল আমিন নুরুল, মোঃ মাকসুদ আলম, ছদরুল ইসলাম লোকমান, জুবের আহমদ, মনিরুজ্জামান মিজান, সাকিব আল হাসান ছানার, এম সোয়েব আহমদ, কয়ছর আহমদ সাহেদ, রিয়াজ উদ্দিন ইমরান, মোজাম্মেল হক, আব্দুল হামিদ, সৈয়দ মিনহাজ, কাদের আহমদ, এসএম তাহফিম, জুবায়ের আহমদ, লায়েক আহমদ, সোয়েব খান, ইকবাল হোসেন, শফিকুল হক শামীম, রাহাত আলম শোভন, পারভেজ চৌধুরী, রাসেল আহমদ জীবন, জামিনুল রশিদ জনি, পারভেজ আহমদ, মিলাদ আহমদ, সেলিম আহমদ, সবুজ মিয়া, রাসেল আহমদ, রুম্মান আহমদ, জাবেদ আহমদ, পাপ্পু, বদরুল, মারুফ, মোঃ জনি, মোঃ মঞ্জু প্রমুখ।

Share





Related News

Comments are Closed