ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিদিধি: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার মুক্তারবস্তিতে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু মারা গেছে। এরা হলো রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।
রবিবার বিকেলে ওই গ্রামের শিমুলপাড়া পুকুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের চার ছাত্রছাত্রী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে নামে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed