তাহিরপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজ শিক্ষার্থী ও তার সহোদর সহ ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তার সহোদরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও প্রতক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর জয়-পরাজয়কে কেন্দ্র করে গত শুক্রবার রাতে লাউড়েরগড় বাজার থেকে বাড়ি ফেরার পথে লোহাজুড়ি ছড়ার পাড় গ্রামের হাবিবুল মিয়ার ছেলে কলেজ শিক্ষার্থী জিন্নাহ ও তার বড়ভাই বাবুল মিয়ার ওপর একই গ্রামের প্রতিপক্ষ দানা মিয়ার ছেলে সাইফুল ও নজরুলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি গ্রপ হামলা করে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশংকাজনক অবস্থায় শুক্রবার মধ্যরাতে কলেজ শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাবুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed