সিলেটে ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিস্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভেজাল বিরোধী অভিযানে অভিজাত চেইন শপ স্বপ্নসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী টিম।
রোববার বিকেলে ঘন্টা ব্যাপী অভিযানে স্বপ্নে বিক্রিত প্রসাধনীতে আমদানীকারকের সীল না থাকায় এবং মিস্টার সুইটস এর দইয়ের গায়ে কোন লেভেল ও তাদের কেকের মেয়াদ না থাকায় ৩৫ হাজার টাকা, অপরিচ্ছন্ন ভাবে খাদ্য তৈরির দায়ে পালকি রেস্টুরেন্টে ২০ হাজার টাকা ও পানসি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তার সাথে সহযোগীতা করেন সহকারী পরিচালক মাসুমুউদদৌলা ও জেলা বাজার কর্মকর্তা মুরশেদ কাদের।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed