কমলগঞ্জে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও বৈধ পাচার দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মণিপুরী নারীদের সংগঠন মৈরা পাইবী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আদমপুরে রোববার (২৬ জুন) বেলা ১১টায় র্যালি শেষে আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মনিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৈরা পাইবী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাদা মনের মানুষ সৌদামনি শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, সাংবাদিক সাব্বির এলাহী, ইউপি সদস্য কে. মনিন্দ্র কুমার সিংহ ও ইমা সভাপতি থৌদাম ইন্দ্রজিৎ সিংহ। উল্লেখ্য মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলায় মাদক বিরোধী নারীদের একমাত্র সংগঠন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed