সায়েদাবাদ থেকে বন্ধ দূরপাল্লার বাস
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবহন শ্রমিকদের দুই পক্ষে মারামারির জের ধরে ঢাকার সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাসই চলছে না।
দক্ষিণের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রী মঙ্গলবার সকালে সায়েদাবাদে গিয়ে কোনো বাস না পেয়ে অপেক্ষায় আছেন। তবে বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।
তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে বলে জানান তিনি।
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রবিবার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে বিবাদ শুরু হয়।
সোমবার দুপুরে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের কারণে তিন ঘণ্টা হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বিকালে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed