চলতি বছর থেকেই হচ্ছে না সমাপনী পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় এ বছর থেকেই পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না। তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগের নিয়মেই হবে বলে জানা গেছে।
চলতি বছরের শুরুতেই সরকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষা ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পর প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার ঘোষণা ছিল।
তখন মন্ত্রী বলেছিলেন, আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব। তবে কবে থেকে তা কার্যকর হবে, তা এতদিন জানানো হয়নি।
প্রসঙ্গত, ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করেছে। জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed