স্ত্রী’র ফেসবুক আইডি থেকে আ’লীগ নেতার প্রেম, অতঃপর…
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রেম করে লংকাকান্ড ঘটিয়ে বসলেন লক্ষ্মীপুরের এক আওয়ামীলীগ নেতা। স্ত্রী’র আইডি থেকে দুই কিশোরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করলেন। শুধু এখানেই শেষ নয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ধরে এনে নির্যাতনও করা হলো তাদের।
অত:পর শ্রীঘরে ঠাই হলো ‘কথিত প্রেমিক’ স্থানীয় আওয়ামীলীগ নেতা নাজমুল আহসান রিপন ও তার সহযোগী জাহিদুল কবির।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচিত এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ নেতা রিপন তার স্ত্রী তনু আহসানের নামে ফেসবুকে একটি আইডি খুলেন। এ আইডি স্ত্রী তনুর হয়ে রিপন নিজেই ব্যবহার করে পৌর শহরের মধুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাসেদ ও পূর্ব কাঞ্চনপুর গ্রামের হারুন মিয়ার ছেলে রাকিবের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে।
রিপন ‘ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে’ ওই দুই কিশোরের সঙ্গে বিভিন্ন ছবি ও মেসেজ আদান প্রদান করতে থাকেন। আদান-প্রদান করা ওইসব ছবি ও মেসেজ নিয়ে শনিবার (১৮ জুন) রাতে তাদের অভিভাবকের কাছে রিপন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তুলে নিয়ে পুলিশে দেয়া হবে বলে হুমকি দেন রিপন।
অভিভাবকরা দাবিকতৃ টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার (১৯ জুন) দুপুরে ওই দুই কিশোরকে রিপনসহ চার-পাঁচজন যুবক অপহরণ করে তুলে নিয়ে পরিত্যক্ত একটি অফিস কক্ষে আটকে রেখে নির্যাতন চালায়।
সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ দুই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত কিশোরের চাচার দায়ের করা মামলায় রিপন ও তার সহযোগীকে গ্রেফতার দেখিয়ে ২০ জুন সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed