সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার নগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আম্বরখানা পয়েন্ট হয়ে পুনরায় সুবিদবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর ছাত্রদল নেতা ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ-এর সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা শুয়েব চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল নেতা জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, জুবেদ আহমদ আমিরী, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, ছাত্রদল নেতা আব্দুল বাছিত, শাকিল আহমদ, শহীদ আহমদ, আহমদ মোহন, শাহরিয়ার খান শাহেদ, সায়েম আহমদ, নাহিয়ান আহমদ রিপন, রাহাত আহমদ টিপু, কবির আহমদ রাজু, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেলোয়ার হোসেন আপন, সায়েম আহমদ (২), সৈয়দ আব্দুর রহমান তামিম, রাসেল আহমদ, আলমগীর হোসেন, মাহমুদুল হাসান সাগর, ইকবাল হাসান, রানা আহমদ টিটু, সজিব আহমদ, মামুন আহমদ, রাসেল আহমদ (২), অপু ঘোষ, রুমন চৌধুরী, রাহিয়ান চৌধুরী রাহী, সুজন আহমদ, আবির দেব, মুসা, রায়হান, ফাহিম, লিমন, আরমান, জহির, রুমেল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই দেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারুন্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে সরকার অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু দিন দিন তারেক রহমানের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা সর্বমহলে বৃদ্ধি পেয়েছে। দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অবৈধ সরকারের উচ্চ পদস্থ কতিপয় কর্তাব্যাক্তিরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অবিলম্বে এসব কটুক্তি ও অপপ্রচার বন্ধ না করলে ছাত্রদল এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed