হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সহ নিহত ২
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি অটোরিকশা চালক উপজেলার জয়পুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৭) ও যাত্রী বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী (১৫)। নিহত শোয়েব স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন-বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রহিম উল্লাহ (৫০) ও একই উপজেলার দ্বারাগাঁওয়ের মিজান মিয়া (৩০)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাহুবল উপজেলার মিরপুর থেকে অটোরিকশায় তিন যাত্রী নিয়ে চারগাঁও গ্রামে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে নতুনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের (পাওয়ার টিলার) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী স্কুল ছাত্র শোয়েব নিহত এবং অটোরিকশা চালক জাহাঙ্গীরসহ অপর তিনজন আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীরও মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ আধাঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed