ফুলবাড়ীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যবুনা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে রাইফুল ইসলাম রুহিন ও জান্নাতি খাতুন নামে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাথাওড়া চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। দুটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নদীতে ডুবে মৃত্যু বরন কারী শিশু রাইফুল ইসলাম রুহিন দৌলতপুর কাথাওড়া পাড়ার তৈমুর রহমানের ছেলে ও জান্নাতি খাতুন কুশলপুর গ্রামের আজিম হোসেনের মেয়ে।
নিহত শিশু দুটির পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শিশু দুটি ছোট যবুনা নদীতে গোসল করতে নামে, এর পর তারা আর বাড়ীতে ফিরে আসেনি, পরে অনেক খোজা-খুজির পর ওই দিন রাত ৮টায় নদীতে তাদের মৃত্যু দেহ পাওয়া যায়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed