সিলেটে ৩০ হাজার টাকাসহ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের আল-মারজান শপিং সেন্টারের সামনে থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ২টার দিকে জিন্দাবাজার এলাকার আল-মারজান শপিং সেন্টারের সামনে বিষ্ণু শংকর শীল ও তার স্ত্রী এক সংস্থা থেকে ঋণের ৩০ হাজার টাকা তোলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের ঝাপটে ধরে এবং সাথে থাকা টাকার বেগটি ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকসায় করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। এ সময় বিষ্ণু ও তাঁর স্ত্রী পেছন থেকে চিৎকার করে তাদের ধাওয়া করেন। চিৎকার শুনে আশপাশের লোকজনও ছিনকারীদের ধাওয়া করে বারুতখানা থেকে অটোরিকসা সহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে কোতোয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- ছিনতাইকারী শামীম আহমদ (২৮) ও তার সহযোগি সিএনজি অটোরিকসা চালক রুকু মিয়া (২৪)।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed