সিলেটে ব্যবসায়ীর বাসায় চুরি, ৫ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক ব্যবসায়ীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। নগরীর কাজিটুলার কাহের মিয়ার গলির সৈয়দ মঞ্জিলে এ চুরির ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট নেয়।
জানা যায়, রোববার রাতে পরিবারের সবাই যখন ঈদ কেনাকাটায় ব্যস্ত, তখনই এই চুরিরর ঘটনা ঘটে।
সৈয়দ মঞ্জিলের মালিক ব্যবসায়ী সাজ্জাদ মুকিত চৌধুরী সুমন জানান- রাত ১০টার দিকে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঈদের কেনাকাটা করতে শপিং সেন্টারে যান। এ সময় চোর চক্রের সদস্যরা তার ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ, দামি দু’টি মোবাইল ফোন, একটি মিনি ল্যাপটপ, একটি ডেবিট কার্ড, কয়েকটি জাতীয় পরিচয় পত্র, নগদ ১ লাখ ৩২ হাজার টাকাসহ দামী মালামাল লুট করে নেয়। শপিং থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন ওসি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed