চিপস কেনা হলো না ভাই-বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: দোকান থেকে চিপস কেনা হলো না মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকার ভাই ও বোনের। শুক্রবার বিকালে চিপস কিনতে গিয়ে সিংগাইর-হেমায়েতপুর সড়কে নিজ বাড়ির পাশে ট্রলির ধাক্কায় প্রাণ হারায় তারা।
নিহতরা হলো- ওই এলাকার আফজাল হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (১০) ও মেয়ে আইরিন আক্তার (৩)। তাদের মধ্যে ইয়াসিন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেল পৌনে চারটার দিকে চিপস কিনতে বাড়ির অদূরে সড়কের ওপাশের আবুল হোসেনের মুদি দোকানে যাচ্ছিল ইয়াসিন ও আইরিন। সড়ক পার হওয়ার সময় সিংগাইরগামী ট্রলি তাদের ধাক্কা দেয়।
এতে ছিটকে সড়কের উপর পড়ে ঘটনাস্থলে নিহত হয় ইয়াসিন। আর আইরিনকে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যায় এই শিশু।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ওই স্থানে গতিরোধক অতিক্রমের সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিন ও আইরিনকে ধাক্কা দেয় বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed