বিয়ানীবাজারে অস্ত্র সহ ডাকাত গ্রেফতার
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ দুবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একাধিক মামলার আসামী এক ডাকাতকে গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকা থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নালকে গ্রেফতার করা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া গ্রামের রাস্তার পাশ থেকে ডাকাত জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে তার কোমরে গোজা অবস্থায় একটি পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক জয়নালের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত জয়নাল আবেদিন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরই আইল গ্রামের কটন মিয়ার পুত্র। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed