Main Menu

চৌগাছায় জোড়ালাগা জমজ শিশুর জন্ম

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় বুকের সঙ্গে জোড়ালাগা দুই শিশুর জন্ম হয়েছে। বর্তমানে জোড়ালাগা ওই শিশুদের যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। আর মাকে রাখা হয়েছে একটি ক্লিনিকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ‘যশোরের চৌগাছা উপজেলার উজিরপুর এলাকার মন্টু মোল্যার স্ত্রী রিনা বেগমকে শুক্রবার সকালে সিজার করা হয়। চৌগাছার ‘মায়ের দোয়া’ নামে ক্লিনিকে সিজার করেন ডা. রবিউল ইসলাম ও ডা. শাহিন। ওই সময় বুকের সঙ্গে জোড়া লাগা ওই দুই শিশু ভূমিষ্ঠ হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিশুদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আর প্রসূতি চৌগাছার ‘মায়ের দোয়া’ ক্লিনিকে রয়েছেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানান, ‘শিশুদের শরীরের অর্গানগুলো যদি আলাদা আলাদা থাকে তবে ঢাকাতে এদের পৃথক করা সম্ভব। তাদের উন্নত চিকিৎসার্থে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।’

Share





Related News

Comments are Closed