জামায়াত নেতা আজিজুর রশীদ চৌধুরীর জানাজা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল টীমের সদস্য সচিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক আমীর আজিজুর রশীদ চৌধুরী (৭২)এর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক আলীয়া মাদরাসা ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পুর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ। জানাজায় ইমামতি করেন আজিজুর রশীদ চৌধুরীর ছোট ছেলে তাহসিন রশীদ চৌধুরী। জানাজা শেষে তাঁকে দরগাহে হযরত শাহজালাল (র.) গোরস্থানে দাফন করা হয়।
জানাজা পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় আঞ্চলিক টীম সদস্য ও মৌলভীবাজার জেলার সাবেক আমীর সিরাজুল ইসলাম মতলিব, মতলিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিনের সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন, হবিগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মশাহিদ আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলায়মান হোসেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: আব্দুর রব, মো: শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাবুল, বিশিষ্ট রাজনীতিবিদ মকসুদ আহমদ, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী। এছাড়া সিলেট মহানগর, জেলা দক্ষিণ, জেলা উত্তরের দায়িত্বশীল ও বিভিন্ন থানা দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
জানাজা পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- মরহুম আজিজুর রশীদ চৌধুরী অত্যন্ত নিষ্টার সাথে সর্বশেষ জামায়াতে ইসলামী সিলেট বিভাগ আঞ্চলিক টীমের সদস্য সচিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ দিন গুরুত্বের সাথে সিলেট জেলা উত্তরের আমীর ও অবিভক্ত সিলেট জেলা জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। আজিজুর রশীদ চৌধুরী ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আজীবন বাংলার সবুজ জমিনে কোরআনের সমাজ বিনির্মানে কাজ করে গেছেন। সিলেটের নকল ন্যায্য দাবী দাওয়া সংশ্লিষ্ট আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ও আর্ত-মানবতার কল্যানে কাজ করার মাধ্যমে তিনি সিলেটবাসীর হৃদয়ের মনিকোঠায় ঠাই করে নিয়েছেন। বৃহত্তর সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের ভিত মজবুত করতে তাঁর ভুমিকা সিলেট তথা সারাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকরনীয় দৃষ্ঠান্ত।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed