জেনে নিন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
নিউজ ডেস্ক: বিশ্বে সন্ত্রাস ও খারাপ মানুষের নিত্য নতুন কৌশল থেকে ভাল মানুষদের ভালভাবে বেঁচে থাকার জন্য অনেক বিড়ম্বনা পোহাতে হয়। এই যেমন ধরুন বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন। এর মূল উদ্দেশ্য মোবাইল নাম্বার ব্যবহার করে সন্ত্রাস করলে তাকে সহজে খুঁজে বের করা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কোটি কোটি মানুষের একটি পদ্ধতির আওতায় নিয়ে আসা অনেক জটিল। আপনারা অনেকেই হয়ত জানেন না আপনার আঙ্গুলের ছাপ দিয়ে অন্য অনেক সিম হয়ত রেজিস্ট্রেশন করে নিয়েছে চোরের দল।
কারো নামে যদি অন্য সিম রেজিস্ট্রেশন হয়েই থাকে তবে সেটি খুব খারাপ সংবাদ। ঐ সিম ব্যবহার করে কেউ কোন অপকর্ম করে থাকলে তার দায় প্রথমে আপনার ঘাড়ে এসেই পড়বে। সুতরাং আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যাচাই করা খুব জরুরী। যদি দেখেন আপনার অজান্তেই চোরের দল অন্য কোন সিম রেজিস্ট্রেশন করেছে তবে সেই নাম্বারগুলো হয় আপনি নিয়ে নিন, না হলে সেই রেজিস্ট্রেশন বাতিল করতে বলুন মোবাইল কোম্পানি গুলোকে।
দেশের অপারেটরদের মধ্যে সবাই এখনো যাচাই করার সুবিধা প্রদান করেনি।
তবে এই মূহুর্ত্তে আপনি বাংলালিংক ও রবি তে যাচাই করতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
বাংলালিংকঃ *1600*2# প্রেস করুন
রবিঃ *1600*3# প্রেস করুন
জিপি, এয়ারটেল, টেলিটক এখনো চালু করেনি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed