Main Menu

সিলেটে ৩ ছিনতাইকারীকে গনধোলাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে শুক্রবার বিকেলে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন যুবক। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ৩ যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর জিন্দাবাজারে সিএনজি অটোরিকশা নিয়ে ৩ যুবক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সেন্টারের সামনে থেকে জনতা তাদের আটক করে গণধোলাই দেয় ও অটোরিকশাটি ভাংচুর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে কতোয়ালি থানায় নিয়ে যায়।
কতোয়ালি থানার এসআই শাহজাহান বলেন, ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতা তিনজনকে আটক করে মারধর করছিলো। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed