Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতা জয়নাল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বালুচর থেকে জয়নাল আবেদিন ডায়মন্ড নামের এক ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ।
গ্রেফতার হওয়া জয়নাল আবেদীন ডায়মন্ড সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বালুচরস্থ তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা ছিল।
শুক্রবার রাত ৮টায় শাহপরান থানার ডিউটি অফিসার ডায়মন্ডকে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে ডায়মন্ডকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed