Main Menu

সিলেটে লন্ডন প্রবাসীর বাসায় হামলা, ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত আবাসিক এলাকায় এক লন্ডন প্রবাসীর বাসায় হামলা ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে সুবিদবাজার ফাজিলচিস্ত ১৮/৪ নং বাসায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বাসার মালিক লন্ডন প্রবাসী খালেদুর রহমান অনেক দিন যাবৎ প্রবাসে থাকেন। বাসার কেয়ারটেকারের দায়িত্বে আলম আহমদকে রেখে যান। সে ঐ বাসার বিভিন্ন ফ্লাট ভাড়া দেয়। বাসার ৩য় তলায় সৌদি আরব প্রবাসী এক পরিবারকে ভাড়া দেওয়া হয়। কিন্তু ঐ বাসায় ভাড়াটিয়া সৌদি আরব চলে যাওয়ায় ৩য় তলায় তার স্ত্রী সহ ২ মেয়ে বাসায় থাকেন। প্রায় সময়ই আশপাশের ভাড়াটিয়া অভিযোগ করে ঐ বাসায় দু’একটা ছেলে আড্ডা জমায়। তাই কেয়ার টেকার আলম আহমদ বৃহস্পতিবার বাসা ছাড়ার জন্য বললে ঐ মহিলা উত্তেজিত হয়ে আলমকে গালি-গালাজ করে এবং তাকে দেখিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় ভোর রাতে ৩টি মোটরসাইকেলে ৬জন লোক এসে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র সহ মালামাল ভাংচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার কেয়ারটেকার আলম জানান- এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed