সিলেটে জামায়াত নেতা আজিজুর রশীদ চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট বিভাগ অঞ্চল টীমের সদস্য সচিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক আমীর আজিজুর রশীদ চৌধুরী (বাবুল) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। দীর্ঘ দিন থেকে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি বর্তমানে নগরীর নাইওরপুল সংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করে আসছেন। মরহুমের জানাজা আজ শুক্রবার বেলা সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক আলীয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য- মরহুম আজিজুর রশীদ চৌধুরী সর্বশেষ জামায়াতে ইসলামী সিলেট বিভাগ আঞ্চলিক টীমের সদস্য সচিব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ছিলেন, এছাড়া তিনি দীর্ঘ দিন জেলা উত্তরের আমীর ও অবিভক্ত সিলেট জেলা জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। তিনি আজীবন বাংলার সবুজ জমিনে কোরআনের সমাজ বিনির্মানে কাজ করে গেছেন। সিলেটের নকল ন্যায্য দাবী দাওয়া সংশ্লিষ্ট আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। আর্ত-মানবতার কল্যানে মরহুম আজিজুর রশীদ চৌধুরীর অগ্রনী ভুমিকা পালন করেছেন।
ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানের শোক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জামায়াত সিলেট বিভাগ অঞ্চল টীমের সদস্য সচিব, সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ও অবিভক্ত সিলেট জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আজিজুর রশীদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শুক্রবার এক শোক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন- বৃহত্তর সিলেটে ইসলামী আন্দোলনের শক্ত ভিত মজভুত করতে মরহুম আজিজুর রশীদ চৌধুরী অগ্রনী ভুমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন পরীক্ষিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে হারালো। যা সহজে পুরন হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবার বর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট জামায়াতের শোক
সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ও অবিভক্ত সিলেট জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আজিজুর রশীদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় দায়িত্বশীল, সিলেট মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শুক্রবার এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিনের সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ ও জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন-ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আজিজুর রশীদ চৌধুরী আজীবন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে বৃহত্তর সিলেটের ইসলামী আন্দোলনের কর্মীরা একজন কোরআনের খাদেমকে হারালো। যা সহজে পুরন হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed