Main Menu

মোটরসাইকেলে শিশু ওঠানো যাবে না

বৈশাখী নিউজ ডেস্ক : এক মোটরসাইকেলে তিন জনের ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা পুরাতন খবর। তবে এবার নতুন খবর হল যে দুই চাকার এই যানে শিশুদেরও ওঠানো যাবে না। এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, এক মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতেই হবে। যে কোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। এটি আগে থেকেই নির্দেশনা রয়েছে। আর একটি বিষয় অ্যাড করতে চাই, এছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে উঠে। এটি খুবই বিপদজনক, এক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে, কারণ বিষয়টা ঝূকিপূর্ণ। সারা বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে। কয়েক মাস ধরে এক মোটরসাইকেলে তিন আরোহীর অংশগ্রহণের একের একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মোটরসাইকেলে তিন জনের ওঠা ঠেকাতে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কড়া’ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে পরিবহনমন্ত্রী বলেন, “এসব গাড়ী যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। “রাজধানীতে বাসগুলোর দিকে তাকানো যায় না, দেশের উন্নয়নের সাথে এগুলো মিলে না, যানবাহনগুলোর দরিদ্র দরিদ্র চেহারার।”

রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত না রাখলে কোনো লাভ হবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাত্রীদের কোনো কাজেই আসবে না যদি ফুটপাত দখলমুক্ত না করা যায়।”

যে কোনো সময়ের চেয়ে এবার রাস্তাঘাটের অবস্থা ভাল রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১৪টি স্পটে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।” সকালে বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed