Main Menu

দক্ষিণ সুরমার ৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অনুষ্ঠিতব্য ৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়রম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান ৮ জুন বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানবৃন্দরা হচ্ছেন বরইকান্দি ইউনিয়নের আলহাজ¦ হাবিব হোসেন, কুচাই ইউনিয়নের আবুল কালাম, সিলাম ইউনিয়নের ইকরাম হোসেন বখত, লালাবাজার ইউনিয়নের পীর মোঃ ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউনিয়নের মাওলানা সুলাইমান হোসেন, মোগলাবাজার ইউনিয়নের ফখরুল ইসলাম সাইস্তা ও দাউদপুর ইউনিয়নের এইচ এম খলিল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী সজল চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, শপথগ্রহণকারী চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জালালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মোঃ জয়নাল আবেদীন বলেন, জনপ্রতিনিধিরা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার ঘোষিত সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে পালন ও জনগণের প্রত্যাশা পূরণে চেয়ারম্যানরা সচেষ্ট থাকবেন। সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলার সকল চেয়ারম্যানদের তিনি সামাজিক এ আন্দোলনকে এগিয়ে নিতে আসন্ন ঈদের পরেই দক্ষিণ সুরমাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে হবে।

Share





Related News

Comments are Closed