সিলেটে মাইক্রোবাস চাপায় রিকশাচলক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাটে মাইক্রোবাস চাপায় এক রিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার বিকাল ৫টার দিকে শেখঘাট পয়েন্টে কাজিরবাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও বেশক’টি যানবাহন ভাঙচুর করে।
জানা যায়, কাজিরবাজার সেতুর মুখে দাঁড়িয়ে থাকা একটি রিকশার চালককে চাপা দেয় ব্রিজ দিয়ে আসা একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ ওই রিকশাচালক। এসময় আহত হন আরো দুই ব্যক্তি। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।
সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed