দক্ষিন সুরমায় ৩টি প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআই কর্তৃক অনুমোদন বিহীন খাবার সরবরাহ করার অপরাধে সিলেট নগরীর দক্ষিন সুরমা এলাকার ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার দুপুরে অভিযান চলাকালে দক্ষিণ সুরমা এলাকার ফরহাদ ট্রেডার্স এর ম্যানেজার বিশ্বজিৎ পালকে ১০ হাজার, সাদনান বেকারী এর মালিক জহিরুল হক সেন্টুকে ২০ হাজার এবং ওজনে কম দেওয়ায় হোসেন এন্টারপ্রাইজ এর মালিক মো. হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত র্যাবের এএসপি মো. খায়রুল আলম এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, বিএসটিআই এর ফিল্ড অফিসার মোহাম্মদ পারভেজ মিয়া প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed