Main Menu

সুনামগঞ্জে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামের ডোবায় পড়ে মুন্না (৬) ও হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা।
নিহত মুন্না উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামের রেহান উদ্দিনের ছেলে ও হাসান একই গ্রামের ইরফান আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার এসআই শামীম আখঞ্জি জানান, সোমবার বিকেলে সুরাম ইউনিয়নের নূরপুর গ্রামের রেহান উদ্দিনের ছেলে মুন্না ও একই গ্রামের ইরফান আলীর ছেলে বাড়ির পাশে খেলতে যায়। বিকেল ৫ টার দিকে পারিবারের লোকজন তাদের নিজ নিজ বাড়িতে না পেয়ে খোঁজতে থাকেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় শিশু মুন্নার লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। পরে ডোবায় খোঁজাখুঁজি করে হাসানের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খেলার ছলে শিশু দু’টি ডোবায় পড়ে মারা যায়।

Share





Related News

Comments are Closed