Main Menu

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি রেল লাইন পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম নিখিল দাস (৫০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের বাসিন্দা।
জানা যায়, দক্ষিণ সুরমার শিববাড়ি মেয়ের বাড়িতে বেড়াতে আসেন নিখিল দাস। সোমবার বিকেল সাড়ে তিন টায় তিনি শিববাড়ি ট্রেনের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে। সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed