দক্ষিণ সুরমায় তরুণীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ায় আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এক পার্লার ব্যবসায়ী তরুণীর গোপনে অশ্লীল ছবি ধারণ করে ইন্টারনেটে ও বিভিন্ন লোকজনের মোবাইলের হোয়াটস আপে ছড়িয়ে দেয়ার অপরাধে ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ মোল্লারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালগাঁও গ্রামের ইলাছ মিয়ার পুত্র সোয়েব আহমদ জুনন (২৮) ও একই উপজেলার লতিপুর গ্রামের মনির মিয়ার পুত্র লায়েক আহমদ (২০)।
সোমবার পুলিশ আটককৃত সোয়েব ও লায়েককে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী ১) মোঃ মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির করে। এ সময় সোয়েব ওই আদালতে ১৬৪ ধারায় ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে আদালত এ জবানবন্দী বিবৃতি হিসেবে গ্রহণ করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লতিপুর গ্রামের মোঃ আজগর আলীর স্ত্রী টেকনিক্যাল রোডে অভিজাত বিউটি পার্লার নামে একটি বিউটি পার্লার এর ব্যবসা করে আসছিলেন। সোয়েব আহমদ জুনন ও লায়েক আহমদ তার গ্রাম সূত্রে পরিচিত। ফলে বিভিন্ন সময়ে ও বিভিন্ন কাজে তার বাড়িতে তারা আসা যাওয়া করত। এ সুযোগে সোয়েব ও লায়েক মহিলার গোপনে অশ্লীল ছবি ধারণ করে। গত ১২ মে ছবি গুলো ইন্টারনেটে ও বিভিন্ন লোকজনের মোবাইলের হোয়াটস আপে ছড়িয়ে দেয়। এতে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মহিলা বাদী হয়ে সোয়েব আহমদ জুনন ও লায়েক আহমদকে আসামী করে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। ১৩ (২৭-৫-১৬)। এ মামলার প্রেক্ষিতে পুলিশ সোমবার সোয়েব আহমদ জুনন ও লায়েক আহমদকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, সোমবার আটককৃতদের মধ্যে লায়েক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। পরে আদালত তার এ জবানবন্দী বিবৃতি হিসেবে গ্রহণ করেন এবং অদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed