ছাত্রলীগ নেতা নিপুর বাসা থেকে অস্ত্রসহ বোমা উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলকৃত বাসা থেকে বন্দুক ও হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বালুচর ফোকাস ১৭৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা (ককটেল) উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালার মুন্সি।
এর আগে গত রবিবার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলে থাকা চিকিৎসকের দ্বিতল বাসাটি উদ্ধার করা হয়। গত প্রায় ৮ মাস ধরে নিপু ওই বাসাটি দখল করে রেখেছিলেন।
বাসার মালিক ডা. মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, হিরণ মাহমুদ নিপু প্রায় ৮ মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু বাসায় ওঠার পর থেকে নিপু একমাসেরও ভাড়া দেননি। ভাড়া চাইলে উল্টো আরো হুমকি দেন নিপু। এ অবস্থায় তিনি পুলিশের শরণাপন্ন হন।
পুলিশের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় বাসাটি উদ্ধার হয়। ওই রাতেই বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করে।
বৃহস্পতিবার পুণরায় বাসাটিতে অভিযান চালিয়ে একটি বন্দুক ও ৫টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে রয়েছেন।
Related News
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More



Comments are Closed